দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে বরখাস্তের আদেশ ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ এপ্রিল বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাজমুল ইসলাম। ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ছুটি কাটানোর জন্য ১৭ এপ্রিল তিনি কর্মস্থল ত্যাগ করেন। ছুটি শেষে ২৩ এপ্রিল তার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর কর্মস্থলে ফেরেননি।
তার অনুপস্থিতির বিষয়ে স্থায়ী ও বর্তমান ঠিকানায় এবং ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে একাধিকবার নোটিশ পাঠানো হয়। তবে এসব নোটিশের কোনো লিখিত জবাব দেননি তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও মৌখিকভাবে অনুপস্থিতির কারণ জানাননি।
এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়। ২০২৫ সালের ২৩ জুলাই পুলিশ অধিদপ্তর থেকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। পরে একই বছরের ১৪ আগস্ট তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
এমজে